বৃহস্পতিবার , এপ্রিল 30 2026
Breaking News

HOWRAH: হাওড়ার লিলুয়ায়‌ ইভিএম বিভ্রাট , গ্রেফতার দুই

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, হাওড়া

HOWRAH: হাওড়ার লিলুয়ায়‌ ইভিএম বিভ্রাট , গ্রেফতার দুই বুধবার ২৯ শে এপ্রিল (HOWRAH) রাজ্যে ছিল দ্বিতীয় দফার নির্বাচন। ১৪২ টা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হাওড়ার বালি‌ বিধানসভা কেন্দ্রের ভোটগ্রহণ চলছিল বুধবার সকাল থেকেই। ডন বসকো লিলুয়া সোহনলাল বিদ্যালয়ে ভোট চলাকালীন হঠাৎ ই ইভি‌এম বিকল হয়ে যায় ।ভোটগ্রহণ কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যাওয়ায় ক্ষুব্ধ হন ভোটাররা।১৫২ ,১৫৩ এবং ১৫৪ বুথে বিক্ষোভ দেখাতে শুরু করেন কয়েকজন ভোটার। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে কেন্দ্রীয় বাহিনীর জ‌ওয়ানরা। গ্রেপ্তার করা হয় দুই জন বিক্ষোভকারীকে ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।