ঢাক ঢোল পিটিয়ে (Alipurduar)আলিপুরদুয়ার বাস টার্মিনাসের উন্নয়নের সভা করা হয়েছিল আলিপুরদুয়ার পৌরসভার কর্মকর্তা থেকে শুরু করে আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলালের উপস্থিতিতে। কয়েক ধাপে বাস টার্মিনাসের উন্নয়ন করা হবে এমনটাই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বিধায়কের পক্ষ থেকে। বৃহস্পতিবার আলিপুরদুয়ার মনোজিৎ নাগ বাস টার্মিনাসে গিয়ে দেখা গেল টিনের শেড ভেঙ্গে রয়েছে। জল নিকাশি ব্যবস্থা ভালো নেই বড় বড় গর্ত হয়ে জল জমে রয়েছে টারমিনাসের মাঝেই। বাস চালকরা টিনের শেডের নিচে গাড়ি না রেখে ফাঁকা জায়গায় গাড়ি রেখেছেন। পুরসভার দিকে আঙ্গুল তুলেছেন বাস টার্মিনাসের উন্নয়ন নিয়ে।
Alipurduar: আলিপুরদুয়ার বাস টার্মিনাস বেহাল অবস্থায় পড়ে রয়েছে
রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper