আলিপুরদুয়ার (elephant attack) জেলার ফালাকাটা থানার অন্তর্গত কদম্বিনী চা বাগানে বৃহস্পতিবার সকালে হাঁটতে বেরিয়ে বন্য হাতির হামলায় এক অবসরপ্রাপ্ত চা বাগান শ্রমিকের মৃত্যু হয়েছে।জানা গিয়েছে, সকাল প্রায় সাড়ে ৫টা নাগাদ হালকা বৃষ্টির মধ্যে ৬৭ বছর বয়সি সঞ্চারোয়া খারিয়া বাগানের লোহা লাইন এলাকার ২৯ নম্বর সেকশনের কাছে ছাতা নিয়ে হাঁটছিলেন। সেই সময় হঠাৎ একটি বুনো দাঁতাল হাতি তাঁকে আক্রমণ করে শুঁড় দিয়ে ছুড়ে ফেলে দেয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।স্থানীয় বাসিন্দাদের দাবি, বার্ধক্যজনিত কারণে খারিয়ার শ্রবণশক্তি কমে গিয়েছিল। হাতিটিকে দেখতে পেয়ে আশপাশের লোকজন তাঁকে সতর্ক করার চেষ্টা করলেও তিনি তা শুনতে পাননি এবং অজান্তেই হাতিটির আরও কাছে চলে যান।এই ঘটনায় চা বাগান এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। বাসিন্দাদের অভিযোগ, গত কয়েকদিন ধরেই নিয়মিতভাবে বুনো হাতির দল এলাকায় ঢুকে পড়ছে।চা বাগানের শ্রমিক নিরাশন ঝা বলেন, রাত নামলেই হাতির উপদ্রব বাড়ছে এবং এলাকাজুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।বন দফতরের পক্ষ থেকে মৃতের পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করা হয়েছে।
elephant attack: হাতির হামলায় মৃত্যু অবসরপ্রাপ্ত চা শ্রমিকের
রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla