সামনেই বর্ষা ।(Dr. Indranil Khan) সাধারণ মানুষ কে জল জল যন্ত্রণার হাত থেকে মুক্তি দিতে তৎপর রাজ্যের বিজেপি সরকার। বিগত ১৫ বছর ধরে তৃণমূল সরকারের আমলে জল নিকাশি ব্যবস্থার করুন ছবি দেখা গেছে। একটু বৃষ্টিতেই শহরতলি ডুবে যায়। জল নিকাশি ব্যবস্থার কোনো উন্নয়ন হয়নি। সরকারের পরিবর্তন এর পর জল যন্ত্রণার হাত থেকে শহরতলির মানুষকে বাঁচাতে তৎপর বিজেপি সরকার। আসন্ন বর্ষাকালের প্রাক্কালে জল নিকাশি ব্যবস্থা নিয়ে দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক দপ্তরে প্রশাসনিক বৈঠক করলেন বেহালা পশ্চিম এর বিধায়ক তথা রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ডাঃ ইন্দ্রনীল খাঁ। এদিন মন্ত্রী ডাঃ ইন্দ্রনীল খাঁ জল নিকাশি ব্যবস্থা নিয়ে জেলাশাসকের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনাও করেন।
Dr. Indranil Khan: বর্ষার প্রাক্কালে জল নিকাশি ব্যবস্থা নিয়ে প্রশাসনিক বৈঠকে মন্ত্রী ডাঃ ইন্দ্রনীল খাঁ
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, দক্ষিণ ২৪ পরগনা
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla