মঙ্গলবার , জুন 16 2026
Breaking News

Manoj Kumar Oraon : পর্যটকদের টানতে বনদপ্তরের কর্মকর্তাদের নিয়ে বৈঠক বনমন্ত্রীর

রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার

Manoj Kumar Oraon : পর্যটকদের টানতে বনদপ্তরের কর্মকর্তাদের নিয়ে বৈঠক বনমন্ত্রীরবনমন্ত্রী হওয়ার পর এই প্রথম চাপরামারি (Manoj Kumar Oraon) বন বাংলোতে বনদপ্তরের কর্মকর্তাদের নিয়ে প্রশাসনিক বৈঠক করলেন পশ্চিমবঙ্গের বনমন্ত্রী মনোজ কুমার ওরাওঁ। ঘন্টা খানেক ধরে বনদপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাদেরকে নিয়ে রুদ্ধ দ্বার বৈঠক করা হয়। মূলত জঙ্গলের হাল হকিকত ফিরাতে পর্যটকদের জঙ্গলমুখো করার জন্যই এদিনের এই প্রশাসনিক বৈঠক। ‌ বৈঠক শেষে বনমন্ত্রী জানিয়েছেন প্রচুর শূন্য পদ রয়েছে সেগুলোতে নিয়োগ থেকে শুরু করে জঙ্গলে পর্যটকদের টানতে সব রকম ব্যবস্থা করা হবে। ‌ এদিন বনদপ্তরের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয় এবং তাদের বিভিন্ন সমস্যার কথা বৈঠকে তুলে ধরা হয়। ‌ বনমন্ত্রী জানিয়েছেন ১৫ বছরে জঙ্গল পরিষ্কার হয়ে গেছে তৃণমূল সরকার জঙ্গলকে শেষ করে দিয়েছে। ‌ নতুন করে গাছ লাগানো থেকে শুরু করে জঙ্গল বাঁচাতে সব রকম ব্যবস্থা গ্রহণ করা হবে। ‌ প্রচুর শূন্য পদ রয়েছে সেগুলো পূরণ করা হবে। ‌ বন কর্মীদের নিয়োগ করার পরেই অত্যাধুনিক অস্ত্র থেকে শুরু করে পর্যাপ্ত পরিমাণে গাড়ির ব্যবস্থা করা হবে।‌ দুর্গম এলাকায় যাতায়াতের জন্য সব রকম ব্যবস্থার আশ্বাস দিয়েছেন বনমন্ত্রী। পর্যটকদের জঙ্গলের দিকে আকর্ষণ বাড়াতে বাঘ আনা হবে ডুয়ার্সের জঙ্গলে। ‌ বৈঠক শেষে কুমারগ্রাম ফেরার পথে তোর্সা ব্রীজের উপর পর্যটকদের দেখে তিনি দাঁড়িয়ে কথা বলেন।‌ ৩১ নম্বর জাতীয় সড়কের নিমতি সংলগ্ন এলাকায় জঙ্গলে হাতি দেখেই দাঁড়িয়ে পড়েন তিনি বনকর্মীদের সঙ্গে কথা বলেন হাতি নিয়ে। আগামী কিছুদিনের মধ্যেই বড় পরিবর্তন হতে চলেছে জঙ্গলে এমনটাও আশ্বাস দিয়েছেন তিনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।