তিন দিনব্যাপী (Dr. Indranil Khan) জনকল্যাণ শিবির রাজ্য জুড়ে শুরু হয়েছে । জনকল্যাণ শিবির সোমবার থেকে বুধবার পর্যন্ত চলবে। সরকারি প্রকল্পের সুবিধার জন্য আবেদন করতে পারবেন সাধারণ মানুষ। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প মানুষের কাছে পৌঁছে দিতে রাজ্য জুড়ে এই বিশেষ শিবির। সোমবার বেহালা পশ্চিম বিধানসভার বিভিন্ন স্থানে জনকল্যাণ শিবির ঘুরে দেখলেন বেহালা পশ্চিম এর বিধায়ক তথা রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী ডাঃ ইন্দ্রনীল খাঁ । এদিন মন্ত্রী নিজে জনকল্যাণ শিবিরে আসা মানুষের সাথে বিভিন্ন প্রকল্প নিয়ে কথা বলেন । মন্ত্রীকে কাছে পেয়ে খুশি জনকল্যাণ শিবিরে আসা মানুষজন। বেহালাবাসি দের মতে অনেক পূর্ণ করার জন্য বেহালাবাসি এমন একজন বিধায়ক কে পেয়েছে, যে মানুষের জন্য কাজ করে।
Dr. Indranil Khan: জনকল্যাণ শিবির পরিদর্শনে রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী ডাঃ ইন্দ্রনীল খাঁ
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কলকাতা
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla