হকার উচ্ছেদ নিয়ে মন্তব্য করলেন (Agnimitra Paul) রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল ।একইসঙ্গে হকারদের দুরবস্থার জন্যে পূর্বতন সরকার কে দায়ীও করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ।এদিন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী বলেন, এর জন্যে দায়ী আগের সরকার । হকার হত না যদি শিল্প আনত আগের সরকার। বেকার রা চাকরি পেত ।চাকরি না পেয়ে তারা রাস্তায় দোকান দিয়েছে। মন্ত্রী এও বলেন সারা বাংলা জুড়ে হকার দের যা অবস্থা হয়েছে এর জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল। এদিন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল সিঙ্গুর থেকে টাটা কে তাড়ানোর বিষয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর উদ্দেশ্যে কটাক্ষ করে বলেন, যারা বলেছিলো নতুন নতুন শিল্প আসবে তারা নিজেরাই সিঙ্গুর থেকে টাটা কে তাড়িয়েছে।
Agnimitra Paul: হকারদের দুরবস্থার জন্যে পূর্বতন সরকার কে দায়ী করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কলকাতা
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper