শুক্রবার , জুন 26 2026
Breaking News

Alipurduar: হরিণ হত্যার অভিযোগে গ্রেপ্তার দুজন

রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: হরিণ হত্যার অভিযোগে গ্রেপ্তার দুজন হরিণ মারার (Alipurduar) অভিযোগে দুজনকে গ্রেপ্তার করার পরেই শামুকতলা রেঞ্জ অফিসে বিক্ষোভ দেখাতে শুরু করলেন গত বিধানসভা ভোটের আম আদমি উন্নয়ন পার্টির তথা হুমায়ুন কবিরের দলের প্রার্থী ইউনেলিস মোচারির নেতৃত্বে মারা খাতা এলাকার বাসিন্দারা। ‌ গত তিনদিন আগে মারা খাতা এলাকার বাসিন্দা স্বপন ঈশ্বরারী কে গ্রেফতার করেছে। সাউথ রায়ডাক রেঞ্জের বন কর্মীরা। তাকে জিজ্ঞাসাবাদ করেই আরো বেশ কয়েকজনের নাম পাওয়া গেছে। ‌ শুক্রবার সকালে বিশ্রাম তিরকি এবং ধীমান নার্জীনারি কে গ্রেফতার করে বনদপ্তরের কর্মকর্তারা। ‌ ‌ এরপরেই শুক্রবার দুপুরে মারা খাতা এলাকার মহিলা এবং পুরুষেরা শামুকতলা রেঞ্জ অফিসে এসে বিক্ষোভ দেখাতে থাকেন তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য। ‌ আর তাদের হয়ে নেতৃত্ব দেন হুমায়ুন কবিদের দলের প্রার্থী। যদিও শামুকতলা থানার পুলিশের উপস্থিতি তে তাদের সঙ্গে আলোচনা করেন রেঞ্জার প্রভাত কুমার বর্মন। তবে দীর্ঘক্ষন বিক্ষোভ করেও কোন কাজ হয়নি। ‌ বন এবং বন্যপ্রাণী রক্ষার্থে টহলদারি বাড়ানো হয়েছে এবং এই চোরা শিকারি দের রুখতে বনদপ্তর আরো কড়া পদক্ষেপ গ্রহণ করবে বলে জানিয়ে দিয়েছেন। এদিকে বনমন্ত্রী মনোজ কুমার ওরাওঁ টেলিফোনে জানিয়েছেন জঙ্গল এবং বন্যপ্রাণী রক্ষার জন্য সব রকম ব্যবস্থা গ্রহণ করা হবে। ‌

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।