পর্বত আরোহীদের ট্রেনিং এর সুব্যবস্থা করতে (Dr. Indranil Khan) রবিবার দার্জিলিং শহরের হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট পরিদর্শনে রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী ডাঃ ইন্দ্রনীল খাঁ ।এদিন হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট পরিদর্শনে গিয়ে প্রথমে শেরপা তেনজিং নোরগের সমাধি তে মাল্য দান করেন ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী। এর পর হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট পরিদর্শন করেন মন্ত্রী । সূত্রের খবর, আগামী দিনে পর্বত আরোহীদের ট্রেনিং-এর সুব্যবস্থা করতে এদিন মন্ত্রী পরিদর্শনে এসেছিলেন। যাতে ট্রেনিং করতে আসা পর্বত আরোহীদের কোনো রকমের অসুবিধা না হয়। রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রীর হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট পরিদর্শনে খুবই খুশি রাজ্যের পর্বত আরোহীরা । পর্বত আরোহীদের মতে বিগত সরকার ১৫ বছর ধরে যে বিষয় নিয়ে ভাবেনি ,নতুন সরকার বসেই সেই সব বিষয় নিয়ে কাজ শুরু করে দিয়েছে, আগামী দিনে পর্বত আরোহীদের কোনো রকমের অসুবিধা হবে না বলেও আশাবাদী পর্বত আরোহীরা ।
Dr. Indranil Khan: দার্জিলিং শহরের হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট পরিদর্শনে রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী ডাঃ ইন্দ্রনীল খাঁ
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, দার্জিলিং
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla