মঙ্গলবার , সেপ্টেম্বর 1 2026
Breaking News

Jalpaiguri: জলের ড্রামের আড়ালে মহিষ পাচারের ছক ভেস্তে গেলো পুলিশের অভিযানে

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি

Jalpaiguri: জলের ড্রামের আড়ালে মহিষ পাচারের ছক ভেস্তে গেলো পুলিশের অভিযানে রবিবার (Jalpaiguri) রাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে জলপাইগুড়ি জেলা পুলিশের ময়নাগুড়ি থানার পুলিশ থানা এলাকার ইন্দিরা মোড়ে একটি ট্রাক আটক করে তল্লাশী চালায়। তল্লাশীতে ট্রাক থেকে উদ্ধার হয় পঞ্চাশটি মহিষ। পুলিশ সূত্রে জানা গেছে প্লাস্টিকের তৈরি খালি জলের ড্রামের আড়ালে মহিষগুলি লুকিয়ে রাখা ছিলো। পুলিশ মহিষগুলিকে উদ্ধার করে নিরাপদ স্থানে পাঠিয়ে দেয়। ট্রাকটিকে দাঁড় করিয়েই চালক সুযোগ বুঝে পালিয়ে যায়। পুলিশ ট্রাকটি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে আসে। পুলিশের অনুমান মহিষগুলিকে বিহার থেকে নিয়ে আসা হয় কোথাও পাচারের উদ্দ্যেশ্যে। পুলিশ পলাতক চালকের সন্ধানে তল্লাশী চালাচ্ছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।