রাজ্যের পর্যটন মন্ত্রী ডঃ শঙ্কর ঘোষ বুধবার পর্যটন নিয়ে (kolkata) এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন কলকাতায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের কনসাল জেনারেল ক্যাথি জাইলস ডিয়াজের সাথে। এদিন পর্যটন মন্ত্রীর কলকাতার দপ্তরে আয়োজিত হয় এই গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠক শেষে মন্ত্রী জানান ,পশ্চিমবঙ্গে মার্কিন পর্যটকদের নিরাপত্তা, সরাসরি আন্তর্জাতিক যোগাযোগ বৃদ্ধি ও পর্যটন ক্ষেত্রে ভবিষ্যৎ সহায়তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি আরও জানান পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্য পশ্চিমবঙ্গকে দেশ ও বিদেশের পর্যটকদের জন্য আরও নিরাপদ,সহজলভ্য ও আকর্ষনীয় পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলা। সেইলক্ষ্যে প্রতিটি জেলায় ২৪×৭ হেল্প লাইন ও কেন্দ্রীয় পর্যায়ে ৩৬৫ দিনের স্টেট হেল্পলাইন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বিদেশী পর্যটকদের সুবিধার কথা মাথায় রেখে সরকার অনুমোদিত হোমস্টে, এজেন্ট ও পরিবহন পরিষেবা ব্যবহারের জন্য অফিসিয়াল ওয়েস্টবেঙ্গল ট্যুরিস্ট অ্যাপ এর প্রচার নিয়ে ও আলোচনা হয়। পাশাপাশি এই অ্যাপ ও ওয়েবসাইটে ভিসা সংক্রান্ত বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। কলকাতায় আন্তর্জাতিক বিমান যোগাযোগ আরও বৃদ্ধি পেলে পর্যটন আরো এগিয়ে যাবে এ বিষয়ে ও পরিকল্পনা গ্রহন করা হয়েছে বলে পর্যটন মন্ত্রী জানান। এদিনের বৈঠকে উপিস্থিত ছিলেন পর্যটন দপ্তর ও সংশ্লিষ্ট দপ্তরের উচ্চপদস্থ কয়েকজন আধিকারিক।
kolkata: পর্যটন নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক মার্কিন যুক্তরাষ্ট্রের কনসাল জেনারেল এর সাথে রাজ্যের পর্যটন মন্ত্রী ডঃ শঙ্কর ঘোষের
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, কলকাতা
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla