শিলিগুড়ি (siliguri) পুলিশ কমিশনারেটের স্পেশাল অপারেশন গ্রুপ ও বাগডোগরা থানার পুলিশের একটি দল মঙ্গলবার নির্দিষ্ট সুত্র মারফত খবর পেয়ে বাগডোগরা জংলী বাবার মোড়ের কাছে যৌথ অভিযান চালিয়ে একটি কালো রঙের স্করপিও গাড়ি আটক করে তল্লাশী চালায়। তল্লাশীতে গাড়ি থেকে উদ্ধার হয় দুশো বিরান্নব্বই গ্রাম ব্রাউন সুগার, নগদ এক লক্ষ ঊনচল্লিশ হাজার আটশো টাকা ও তিনটি মোবাইল ফোন। উদ্ধার করা সামগ্রী বাজেয়াপ্ত করে গাড়িতে থাকা তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতরা হলো মোহাম্মদ এনাসুল(৪২), সাইগম খাতুন (৩৮) দুননেই নকশালবাড়ি এলাকার তোতারামজোতের বাসিন্দা,তারাপদ মন্ডল (৫৫) মালদহ জেলার।কালিয়াচকের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে তল্লাশী,উদ্ধার, বাজেয়াপ্ত ও গ্রেপ্তারি পর্ব এন ডি পি এস আইনের নির্দেশিকা মেনে সম্পন্ন করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে এন ডি পি এস আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পরবর্তী পর্যায়ের পদক্ষেপ গ্রহন ও তদন্ত প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।
siliguri: উদ্ধার ব্রাউন সুগার ,গ্রেপ্তার তিন
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla