দার্জিলিং ,(Dr. sankar ghosh) কালিম্পং, কার্শিয়াং মিরিক,মংপু সহ পাহাড়ের বিভিন্ন এলাকায় পর্যটনকে আরও উন্নত করে পর্যটক আকর্ষনের কেন্দ্রবিন্দু হিসাবে গড়ে তোলার লক্ষ্যে বুধবার শিলিগুড়িতে স্টেট গেস্ট হাউসে এক গুরুত্বপূর্ণ বৈঠক করলেন রাজ্যের পর্যটন ও সংসদ বিষয়ক মন্ত্রী ডঃ শঙ্কর ঘোষ।উপস্থিত ছিলেন রাজ্যের স্বরাষ্ট্র,পার্বত্য বিষয়ক ও সংখ্যালঘু ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী বিশাল লামা ,কার্শিয়াং এর বিধায়ক সোনম লামা ,জিটিএ প্রতিনিধিগণ ।পর্যটন মন্ত্রী ডঃ শঙ্কর ঘোষ জানান পাহাড়ের বিভিন্ন পর্যটন কেন্দ্রের উন্নয়ন ,পর্যটকদের জন্য আরও ভালো পরিষেবা ,নতুন পর্যটন সম্ভাবনার বিষয়গুলি নিয়ে এদিনের বৈঠকে আলোচনা হয়েছে। পাহাড়ের পর্যটনকে আরও এগিয়ে নিয়ে গিয়ে স্থানীয় মানুষের কর্মসংস্থান এবং অর্থনৈতিক উন্নয়নের সুযোগ সৃষ্টি করাই রাজ্য সরকার সহ পর্যটন দপ্তরের প্রধান লক্ষ্য বলেও জানান পর্যটন মন্ত্রী ডঃ শঙ্কর ঘোষ।
Dr. sankar ghosh: পাহাড়ে পর্যটনের উন্নতি ও প্রসারের লক্ষ্যে জিটিএ প্রতিনিধিদের নিয়ে বৈঠক করলেন পর্যটন মন্ত্রী ডঃ শঙ্কর ঘোষ
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla