বৃহস্পতিবার , অক্টোবর 1 2026
Breaking News

kolkata: পশ্চিমবঙ্গ রাজ্য পর্যটন দপ্তর ও ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের যৌথ উদ্যোগে হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম সামিট ২০২৬ কলকাতায়

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কলকাতা

kolkata: পশ্চিমবঙ্গ রাজ্য পর্যটন দপ্তর ও ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের যৌথ উদ্যোগে হসপিটালিটি এন্ড ট্যুরিজম সামিট ২০২৬ কলকাতায়পশ্চিমবঙ্গ (kolkata) রাজ্য পর্যটন দপ্তর ও ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স এর যৌথ উদ্যোগে বৃহস্পতিবার কলকাতায় আয়োজিত হয় হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম সামিট ২০২৬। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিংহ শেখাওয়াত এবং রাজ্যের পর্যটন ও সংসদ বিষয়ক মন্ত্রী ডঃ শঙ্কর ঘোষ। পর্যটনের উন্নয়ন ও ভাবনা বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য ছিলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্যের পর্যটন ও সংসদ বিষয়ক মন্ত্রী ডঃ শঙ্কর ঘোষ জানান এই সম্মেলনে পর্যটন শিল্পের উন্নয়ন, বিনিয়োগের সম্ভাবনা এবং আগামী দিনের পর্যটন সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। পশ্চিমবঙ্গের পর্যটনকে আরও সমৃদ্ধ করে দেশ বিদেশের পর্যটকদের কাছে বাংলাকে আরও আকর্ষণীয় করে তোলার লক্ষ্যে এই ধরনের সম্মেলন ও মত বিনিময় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন পর্যটন মন্ত্রী ডঃ শঙ্কর ঘোষ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।