বুধবার , সেপ্টেম্বর 30 2026
Breaking News

Alipurduar: নিরাপদ ও শান্তিপূর্ণ দূর্গা পূজার লক্ষ্যে সমন্বয় বৈঠক জেলা প্রশাসনের

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

Alipurduar: নিরাপদ ও শান্তিপূর্ণ দূর্গা পূজার লক্ষ্যে সমন্বয় বৈঠক জেলা প্রশাসনেরআসন্ন দূর্গাপূজাকে (Alipurduar) নিরাপদ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বুধবার আলিপুরদুয়ার জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত হয় এক সমন্বয় বৈঠক। জানা গেছে মূলত আলিপুরদুয়ার এর জেলাশাসক ময়ূরী বসু ও জেলা পুলিশ সুপার অমিত কুমার শা এর উদ্যোগেই এই বৈঠকটি আয়োজিত হয় । বৈঠকে উপস্থিত ছিলেন জেলার প্রত্যেকটি ব্লকের বিডিও, থানার আই সি, ও সি এবং পূজা কমিটির প্রতিনিধিগন। পূজার সময় প্যান্ডেলগুলিতে নিরপত্তা ব্যবস্থা,ভীড় নিয়ন্ত্রণ, যান চলাচল নিয়ন্ত্রণ, জরুরি পরিস্থিতির মোকাবিলা ও পূজা কমিটিগুলির সাথে সমন্বয় সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয় বলে জানা গেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।