জলপাইগুড়ি (Dr. sankar ghosh) জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার চালসায় একটি বেসরকারি হোটেলের সম্মেলন কক্ষে আয়োজিত হয় ট্যুরিজম স্টেকহোল্ডার মিট। প্রদীপ জ্বালিয়ে এই সম্মেলনের উদ্বোধন করেন রাজ্যের পর্যটন মন্ত্রী ডঃ শঙ্কর ঘোষ।উপস্থিত ছিলেন নাগরাকাটার বিধায়ক পুনা ভেংরা ,জেলা প্রশাসনের আধিকারিকগন ও পর্যটন শিল্পের সাথে যুক্ত বিশিষ্ট ব্যক্তিগন।পর্যটন মন্ত্রী ডঃ শঙ্কর ঘোষ জানান উত্তরবঙ্গের পর্যটনকে আরও সমৃদ্ধ ও আকর্ষণীয় করে তুলতে পর্যটন শিল্পের সাথে যুক্ত বিভিন্ন পক্ষের মতামত ,অভিজ্ঞতা ও সম্ভাবনার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। স্থানীয় পর্যটন পরিকাঠামো ,কর্মসংস্থান এবং পর্যটন কেন্দ্রিক অর্থনৈতিক উন্নয়নের বিভিন্ন দিক নিয়েও মত বিনিময় হয়। উত্তরবঙ্গের প্রাকৃতিক সৌন্দর্য ,সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বের পর্যটন মানচিত্রে তুলে ধরাই রাজ্য সরকার ও রাজ্য পর্যটন দপ্তরের লক্ষ্য বলে জানান পর্যটন মন্ত্রী ডঃ শঙ্কর ঘোষ ।
Dr. sankar ghosh: জলপাইগুড়ি জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ট্যুরিজম স্টেকহোল্ডার মিট এর উদ্বোধন করলেন পর্যটন মন্ত্রী ডঃ শঙ্কর ঘোষ
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla