বৃহস্পতিবার , সেপ্টেম্বর 24 2026
Breaking News

Agnimitra Paul: বর্ধিত কুড়ি শতাংশ হারে ডিএ পাবেন সরকারি কর্মচারীরা বলে জানালেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, পশ্চিম বর্ধমান

Agnimitra Paul: বর্ধিত কুড়ি শতাংশ হারে ডিএ পাবেন সরকারি কর্মচারীরা বলে জানালেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল২০০৮ সালের (Agnimitra Paul) এপ্রিল থেকে ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত বকেয়া মহার্ঘ ভাতা (DA) সম্পূর্ণ মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। দীর্ঘদিনের বকেয়া DA মেটানোর ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আগামী ১৫ অক্টোবর, অক্টোবর মাসের বেতন এবং বর্ধিত কুড়ি শতাংশ হারে ডিএ পাবেন সরকারি কর্মচারী থেকে শুরু করে শিক্ষক, শিক্ষাকর্মীরা – নবান্নের অর্থ দপ্তরের জারি করা এই বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার ভীষণ দায়বদ্ধ বলে জানালেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল ।তিনি আরও বলেন, ” ‘আমরা ওরা বাছ বিচার’ আমাদের রাজ্য সরকার করে না । আমরা এমন রাজনীতি করতে চাই না, যেখানে শুধুমাত্র নিজের স্বার্থ বা রাজনৈতিক সুবিধাকে গুরুত্ব দেওয়া হয়। সরকারের কাজ হল রাজ্যের মানুষের জন্য কাজ করা এবং যাঁদের যা প্রাপ্য, তা নিশ্চিত করা।তাই মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মানুষের স্বার্থকে গুরুত্ব দিয়ে প্রশাসনিক কাজ গুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা আমরা অনবরত চালিয়ে যাব। কর্মচারী থেকে সাধারণ মানুষ—প্রত্যেকের অধিকার, সম্মান ও স্বার্থকে গুরুত্ব দেওয়াই আমাদের মূল লক্ষ্য”।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।