শনিবার , সেপ্টেম্বর 26 2026
Breaking News

Dr. sankar ghosh: রাজ্যের পর্যটন শিল্পে একশ কোটি টাকা বিনিয়োগ এর পরিকল্পনা রয়েছে বলে জানালেন মন্ত্রী ডঃ শঙ্কর ঘোষ

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কলকাতা

Dr. sankar ghosh: রাজ্যের পর্যটন শিল্পে একশ কোটি টাকা বিনিয়োগ এর পরিকল্পনা রয়েছে বলে জানালেন মন্ত্রী ডঃ শঙ্কর ঘোষসাতাশে সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস। (Dr. sankar ghosh) এই দিনটিকে সামনে রেখে পশ্চিমবঙ্গে প্রথম আয়োজিত হতে চলেছে বেঙ্গল ইনভেস্টরস সামিট। রাজ্য সরকারের পর্যটন দপ্তরের উদ্যোগে এই সামিট বা কনফারেন্স বসছে কলকাতার তাজ বেঙ্গলের দ্য বেঙ্গল কৃষ্ট্যাল রুমে। উদ্দ্যেশ্য রাজ্যের পর্যটনে বড়ো বিনিয়োগ টানা। রাজ্যের পর্যটন মন্ত্রী ডঃ শঙ্কর ঘোষ জানান এই কনফারেন্সে রাজ্যের পর্যটন ক্ষেত্রে নতুন বিনিয়োগ এর ঘোষণা হতে পারে। রাজ্যের পর্যটন শিল্পে একশ কোটি টাকা বিনিয়োগ এর পরিকল্পনা রয়েছে এমন শিল্প গোষ্ঠীর প্রতিনিধিদেরই এই সম্মেলনে বিশেষভাবে আমন্ত্রন জানানো হয়েছে। সম্মেলনে তিনজন।বিদেশী বিনিয়োগকারীর অংশ গ্রহনের সম্ভাবনা আছে। মন্ত্রী আরও জানান “পর্যটন দপ্তরের লক্ষ্য রাজ্যে পর্যটনের বিপুল সম্ভাবনায় বিনিয়োগের মাধ্যমে শিল্পে রুপান্তর করা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।” পর্যটন মন্ত্রী ডঃ শঙ্কর ঘোষ আরও জানান তাদের ভিশন হলো সম্ভাবনা থেকে বিনিয়োগ এবং বিনিয়োগ থেকে কর্মসংস্থান। তিনি আরও জানান আগামীদিনে পর্যটনকে রাজ্যের রাজস্ব আয় ও কর্মসংস্থানের অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্র গড়ে তোলার লক্ষ্যে সাতাশে সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবসে এই সামিট বা কনফারেন্স এর আয়োজন করা হচ্ছে। ইতিমধ্যেই রাজ্য পর্যটন দপ্তর পর্যটনের উন্নয়ন এর লক্ষ্যে বেশ কিছু পরিকল্পনা গ্রহন করেছে ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।