শুক্রবার , জুন 5 2026
Breaking News

World Environment Day : আসানসোল রামকৃষ্ণ মিশন এ “একটি গাছ মায়ের নামে ” কর্মসূচি তে রাজ্যের নারী ও শিশু কল্যাণ ,পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, পশ্চিম বর্ধমান

World Environment Day : আসানসোল রামকৃষ্ণ মিশন এ "একটি গাছ মায়ের নামে " কর্মসূচি তে রাজ্যের নারী ও শিশু কল্যাণ ,পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল শুক্রবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে (World Environment Day) আসানসোল রামকৃষ্ণ মিশন এ “একটি গাছ মায়ের নামে ” কর্মসূচি পালন করা হল। কর্মসূচি তে উপস্থিত ছিলেন আসানসোল দক্ষিণ এর বিজেপি বিধায়ক তথা রাজ্যের পুর ও নগরোন্নয়ন ,নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল । এদিন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন ,সবুজ হোক বাংলা ,সুস্থ হোক ভবিষ্যৎ । বিশ্ব পরিবেশ দিবসে আসুন ,আমরা সবাই একটি করে গাছ লাগাই এবং প্রকৃতির প্রতি আমাদের দায়িত্ব পালন করি। মন্ত্রী এও বলেন ,”মায়ের নামে একটি গাছ” শুধু একটি উদ্যোগ নয়, এটি আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর অঙ্গীকার।গাছ বাঁচান , পরিবেশ রক্ষা করুন, আর গড়ে তুলুন একটি সবুজ ও নিরাপদ আগামী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।