বক্সা ব্যাঘ্র প্রকল্পে বাঘ (Alipurduar) ছাড়ার প্রস্তুতির মধ্যেই আলিপুরদুয়ার জেলায় গঠিত হল ‘টাইগার ক্লাব’। শনিবার আলিপুরদুয়ার শহরে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই ক্লাবের সূচনা হয়। বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল সংলগ্ন কালচিনি, আলিপুরদুয়ার-২ এবং কুমারগ্রাম এলাকার বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়াদের এই ক্লাবের সদস্য করা হবে।বাঘ এবং বন্যপ্রাণী সম্পর্কে স্থানীয় বাসিন্দাদের মধ্যে সচেতনতা গড়ে তোলাই এই ক্লাব গঠনের মূল লক্ষ্য। পাশাপাশি পড়ুয়াদেরও বাঘ সংরক্ষণ এবং বন ও বন্যপ্রাণী রক্ষার বিষয়ে সচেতন করা হবে বলে জানিয়েছেন রাজ্যের বনমন্ত্রী মনোজ কুমার ওরাওঁ । তিনি বলেন, “পড়ুয়ারা ভবিষ্যতের কারিগর। তারা এই দায়িত্ব পালনে সফল হবে, তা আমার বিশ্বাস।”বনমন্ত্রী জানান, আগামী ২ অক্টোবর বক্সা জঙ্গলে বাঘ ছাড়ার পরিকল্পনা রয়েছে। বাঘ আনার জন্য ইতিমধ্যেই বিহারের বাল্মীকি ব্যাঘ্র প্রকল্পে বন দফতরের একটি দল পৌঁছে গিয়েছে। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে এখনও বাঘ ধরা সম্ভব হয়নি। আশা করা হচ্ছে, আগামী দুই-তিন দিনের মধ্যে বাঘ ধরার কাজ সম্পন্ন হবে। এরপর বাঘটিকে ট্রাঙ্কুলাইজ করে হেলিকপ্টারের মাধ্যমে বক্সা ব্যাঘ্র প্রকল্পে নিয়ে আসা হবে বলে জানান বনমন্ত্রী।
Alipurduar: বক্সায় বাঘ ছাড়ার আগে আলিপুরদুয়ারে টাইগার ক্লাব গঠন
রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla