শনিবার , সেপ্টেম্বর 26 2026
Breaking News

kolkata: বিকশিত ভারত ২০৪৭ এর সাথে বিকশিত গ্রাম পঞ্চায়েত গঠনের লক্ষ্যে এক দিবসীয় কর্মশালা

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কলকাতা

kolkata: বিকশিত ভারত ২০৪৭ এর সাথে বিকশিত গ্রাম পঞ্চায়েত গঠনের লক্ষ্যে এক দিবসীয় কর্মশালাবিকশিত ভারত ২০৪৭ এর সাথে (kolkata) সামঞ্জস্য রেখে বিকশিত গ্রাম পঞ্চায়েত গঠনের লক্ষ্যে কলকাতা নিউটাউনে বিশ্ব কনভেনশন সেন্টারে শুক্রবার আয়োজিত হয় এক দিবসীয় কর্মশালা। উপস্থিত ছিলেন রাজ্যের গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ, সমস্ত জেলায় গ্রামোন্নয়নের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলাশাসক গন সহ গ্রামোন্নয়ন দপ্তরের আধিকারিকগন। পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ জানান কর্মশালায় দিন ভর প্রশিক্ষন চলে। পঞ্চায়েত স্তরে ভি ভি জি রামজি সংক্রান্ত কাজের মাধ্যমে গ্রাম পঞ্চায়েতগুলিকে আরও উন্নত করে তোলার লক্ষ্যেই এই কর্মসূচি। এদিন কর্মশালায় মোট ৩৭৫ টি প্রকল্প নিয়ে আলোচনা হয় যাতে এগুলির সঠিক প্রয়োগের মাধ্যমে গ্রামবাংলাকে সোনার বাংলায় পরিনত করা যায়। গ্রামীণ কর্মসংস্থান বৃদ্ধি, গ্রাম পঞ্চায়েত গুলিকে স্বাবলম্বী করতে স্থায়ী সম্পদ তৈরি প্রভৃতির উপর জোর দেওয়া হয় যাতে গ্রাম পঞ্চায়েতের আয় বৃদ্ধির সাথে সাথে রাজ্যের রাজস্ব আয় বৃদ্ধি পায় এবং স্থানীয় মানুষদের আর্থ সামাজিক উন্নতি ঘটে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।