বুধবার সকাল (Alipurduar) থেকেই আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয় ডিসিআরসি তে ভোট কর্মীরা আসতে শুরু করেছে। প্রচুর পরিমাণ মহিলা ভোট কর্মীও রয়েছে এবার ভোটের কাজে। সকাল থেকেই ভোট কর্মীরা চলে আসছেন ডিসিআরসিতে তাদের উপস্থিতির খাতায় স্বাক্ষর করতে। নির্বাচন দপ্তরের কর্মীদের কাছ থেকে জানা গেছে ভোট কর্মীদের উপস্থিতির খাতায় স্বাক্ষর করেই তাদের টিম তৈরি করতে হচ্ছে। বাস চালক কেন্দ্রীয় বাহিনী এবং ভোট কর্মীরা একত্রিত হয়ে পুরো টিম গঠন করার পরেই ইভিএম সহ অন্যান্য ভোটের সরঞ্জাম তাদের হাতে দেওয়া হবে।
Alipurduar VOTE : সকাল থেকেই লম্বা লাইন ভোট কর্মীদের
রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Bengali Newspaper ,Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla