বুধবার , জুন 17 2026
Breaking News

SikiaJhora: সিকিয়াঝোড়া পরিদর্শন করে বক্সার জঙ্গলে বাঘ ছাড়ার কথা বললেন বনমন্ত্রী

রিপোর্ট : মলয় দেবনাথ , এই যুগ, আলিপুরদুয়ার

SikiaJhora: সিকিয়াঝোড়া পরিদর্শন করে বক্সার জঙ্গলে বাঘ ছাড়ার কথা বললেন বনমন্ত্রী বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলের (SikiaJhora) শীঘ্রই আসছে বাঘ। রবিবার সিকিয়াঝোড়া পর্যটন কেন্দ্রে এসে জানালেন বন ও পরিবেশ মন্ত্রী মনোজ কুমার ওঁরাও।বনমন্ত্রী হওয়ার পর তিনি প্রথম এলেন আলিপুরদুয়ার সফরে। যদিও তিনি এই জেলার কুমারগ্রাম বিধানসভার বিধায়ক। জেলায় এসে তাঁর প্রথম কর্মসূচি ছিল সিকিয়াঝোড়া পর্যটন কেন্দ্রে। রবিবার বিকেলে তিনি আসেন এই পর্যটন কেন্দ্রে। উত্তরের অ্যামাজন বলা হয় সিকিয়াঝোড়াকে। এই এলাকার প্রাকৃতিক সৌন্দর্য সকলের মন মুগ্ধ করে দেয়। সিকিয়াঝোড়ায় নৌকাবিহার করতে দূরদুরান্তের মানুষেরা আসেন ।রবিবার বনমন্ত্রীকে দেখা যায় নৌকা বিহার করতে। নৌকা বিহার শেষে তিনি শিকিয়াঝোরা এলাকাবাসীদের সঙ্গে কথা বলেন। জেনে নেন তাঁদের অভাব, অভিযোগ। এলাকার উন্নতিসাধনের পরামর্শ গ্রহণ করেন তিনি।এদিন বনমন্ত্রী জানান শীঘ্র বক্সা জঙ্গলে বাঘ ছাড়া হবে।সুখবর আসতে চলেছে বলে জানান তিনি। বাঘ ছাড়ার দিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আসবেন বলে জানা যায়।তিনি জানান, “বাঘের জন্য পরিবেশ গড়ে উঠেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।