বুধবার , সেপ্টেম্বর 23 2026
Breaking News

KOLKATA: দমকল কর্মীদের এবার থেকে পুলিশ দপ্তরের মতোই পদক দিয়ে সম্মানিত করবে রাজ্য সরকার ,বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

রিপোর্ট : ভাস্কর সেহানবিশ , এই যুগ, কলকাতা

KOLKATA: দমকল কর্মীদের এবার থেকে পুলিশ দপ্তরের মতোই পদক দিয়ে সম্মানিত করবে রাজ্য সরকার ,বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীআজ কলকাতা (KOLKATA) রেড রোডে রাজ্যের অগ্নি নির্বাপন ও জরুরী পরিষেবা কে আরও আধুনিক মানে উন্নীত করার জন্য ২২৬ টি আধুনিক গাড়ি ও সরঞ্জাম পরিষেবায় অন্তর্ভুক্ত করার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন যে, জীবনের ঝুঁকি নিয়ে অন্যের জীবন বাঁচাতে ঝাঁপিয়ে পড়া দমকল বাহিনীকে এবার থেকে পুলিশ দপ্তরের মতই পদক দিয়ে সম্মানিত করা হবে । রাজ্যের অগ্নি নির্বাপন ও জরুরী পরিষেবাকে আরও আধুনিক, দ্রুত এবং কার্যকর করে তুলতে দমকল বিভাগে নতুন প্রজন্মের অগ্নি নির্বাপন ও উদ্ধার সরঞ্জামের উদ্বোধন তারই একটি পদক্ষেপ।আজকের এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ” পূর্বতন সরকারের আমলে দমকন বাহিনীতে চুক্তিভিত্তিক নিয়োগ হলেও এই ধরনের শৃঙ্খলাবদ্ধ ও দক্ষতা নির্ভর বাহিনীতে স্থায়ী নিয়োগের প্রয়োজন। অতি শীঘ্রই পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে দমকল বিভাগে ১৪০০ টি পদে স্থায়ী নিয়োগ করা হবে। আগামী এক বছরের মধ্যে ২৫০০ টি স্থায়ী পদ সৃষ্টির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। সম্প্রতি তারাপীঠ ও নিউমার্কেটের অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধারকার্যে জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার কাজ সম্পন্ন করে দমকল বাহিনী যে সাহসিকতার পরিচয় দিয়েছেন সেই কাজের তিনি প্রশংসা করেন এবং তার স্বীকৃতি স্বরূপ দমকল বাহিনীর কর্মীদের ‘জীবন রক্ষা’ পদক দেওয়ার জন্য মাননীয় মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিব কে উদ্যোগ নেওয়ার কথা তিনি বলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।