১২ তম আন্তর্জাতিক যোগ দিবস (KOLKATA) উপলক্ষ্যে কলকাতা পৌর নিগম আয়োজিত “দৌড় সে ধ্যান ২০২৬” ম্যারাথন অনুষ্ঠিত হল কলকাতায় । শুক্রবার কলকাতা পৌরসভার কেন্দ্রীয় দপ্তর থেকে শুরু হয় ম্যারাথন । এদিন ম্যারাথন এর সূচনা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী ডাঃ ইন্দ্রনীল খাঁ এবং রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল । এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কে যোগায় অংশগ্রহণ করতে দেখা যায়, পাশে সঙ্গী হিসাবে ছিলেন রাজ্যের দুই মন্ত্রী ডাঃ ইন্দ্রনীল খাঁ ও অগ্নিমিত্রা পাল।
KOLKATA: কলকাতা পৌর নিগম আয়োজিত “দৌড় সে ধ্যান ২০২৬” ম্যারাথন এর সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, কলকাতা
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper