বিলুপ্তপ্রায় প্রাণী প্যাঙ্গোলিন পাচারের আগেই বনদপ্তরের অভিযানে গ্রেপ্তার শাসকদলের উপপ্রধান। জানা গেছে বিশ্বস্তসূত্রে খবর পেয়ে বন দপ্তরের ঈস্ট রাজাভাতখাওয়া রেঞ্জ ও নিমতি রেঞ্জের আধিকারিকগণ শুক্রবার বিকাল থেকে ওঁত পেতে থাকেন একত্রিশ নম্বর জাতীয় সড়কে এবং সন্ধ্যায় প্যাঙ্গোলিন সহ শাসকদলের উপপ্রধান কে গ্রেপ্তার করেন। ধৃতের নাম জেমস বড়োগাঁও (৫৩),ধৃত আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের খোয়াড়ডাঙ্গা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর নারারথলি গ্রামের …
Read More »Tag Archives: Alipurduar
Alipurduar: হোমের অনাথ শিশুদের শীতবস্ত্র বিতরন করলো কুমারগ্রাম ব্লক প্রশাসন
আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের কামাক্ষ্যাগুড়ির তপোবন হোমের অনাথ আবাসিকদের মধ্যে শীতবস্ত্র বিতরন করলো কুমারগ্রাম ব্লক প্রশাসন। শুক্রবার দুপুরে কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জিলা লামা, কুমারগ্রামের বিডিও মিহির কর্মকার ব্লক প্রশাসনের একদল কর্মীকে নিয়ে তপোবন হোমে যান এবং আবাসিকদের হাতে শীতবস্ত্র তুলে দেন।
Read More »Pradhan Mantri Awas Yojana: হতদরিদ্র দীন মজুরের নাম নেই প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রাপক তালিকায়
আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের কুমারগ্রাম গ্রাম পঞ্চায়েতের পাগলারহাট মৌজার বাসিন্দা হরসিং মুন্ডা আদিবাসী সম্প্রদায়ভুক্ত একজন দীন মজুর। তিনি বাস করেন টিনের তৈরি একটি চালাঘরে। রাজ্যজুড়ে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর প্রাপকদের নামের তালিকা তৈরির জন্য সমীক্ষার কাজ শেষ হয়েছে এবং যারা ঘর পাবেন তাদের নামের তালিকাও প্রকাশ হয়েছে। আশ্চর্যজনকভাবে সেই তালিকায় নাম নেই এই হতদরিদ্র দীন মজুর মানুষটির। আরও আশ্চর্যের পাগলারহাট …
Read More »Alipurduar: পানীয় জল প্রকল্পের কাজের সূচনা করলেন পঞ্চায়েত সমিতির সভাপতি
আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের কুমারগ্রাম গ্রাম পঞ্চায়েতের অমরপুর গ্রামে একটি পানীয় জল প্রকল্পের কাজের শুভ সূচনা করলেন কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জিলা লামা। তিনি জানান প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আর্থিক ও কারিগরি সহায়তায়। প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি পুরন হবে সেই সাথে তাদের পানীয় জলের সমস্যা দূর হবে। প্রকল্পটির কাজ শুরু হওয়ায় খুশী এলাকাবাসী।
Read More »Alipurduar: মাদারীহাটে এশিয়ান হাই ওয়েতে পিকনিকের বাসের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, মৃত এক আহত তেরোজন
আলিপুরদুয়ার জেলার মাদারীহাটে এশিয়ান হাই ওয়েতে শুক্রবার সকালে একটি বাসের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক জনের মৃত্যু ঘটে এবং তেরো জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাদারীহাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠায়। জানা গেছে আহতদের মধ্যে দুই জন শিশু আছে। আহতদের মধ্যে ছয় জন গুরুতর আহত থাকায় তাদের আলিপুরদুয়ার জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় তার নাম বিশ্বজিত …
Read More »Alipurduar: দুর্গম এলাকার ছেচল্লিশ জন ছাত্র ছাত্রীকে নিখরচায় আবাসিক বিদ্যালয়ে রেখে পড়াশোনার ব্যবস্থা করলো জেলা প্রশাসন
আলিপুরদুয়ার জেলার একটি অত্যন্ত দুর্গম পাহাড়ি এলাকা বক্সা। এখানে ছয়শোটি ডুকপা জনজাতির পরিবারে হাজার তিনেক মানুষ বসবাস করেন। তাদের জীবন জীবিকার অন্যতম উপায় পর্যটন। এছাড়া অন্য কোনো আয় তাদের নেই। সন্তানদের ভালো মানের পড়াশোনা করানোর ইচ্ছা থাকলেও তাদের সাধ্যে কুলোয়না। একে নেই নির্দিষ্ট জীবিকা তার উপর এলাকায় প্রাথমিক বিদ্যালয় ছাড়া অন্য কোনো বিদ্যালয় নেই। দুর্গম এলাকার অঅভিভাবকদের চিন্তা দূরে সরিয়ে …
Read More »Alipurduar District Book Fair: নবম বর্ষ আলিপুরদুয়ার জেলা বইমেলার উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী
আলিপুরদুয়ার শহরের প্যারেড গ্রাউন্ডে বুধবার বিকালে প্রদীপ জ্বালিয়ে নবম বর্ষ আলিপুরদুয়ার জেলা বইমেলার উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। বইমেলা উদ্বোধন এর আগে শহরের কয়েকটি স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বিভিন্ন পথ পরিক্রমা করে। বইমেলায় আগত অতিথিদের বৈরাতি নৃত্যের মাধ্যমে বরন করে নেওয়া হয়। বইমেলা চলবে জানুয়ারি মাসের দশ তারিখ পর্যন্ত। বইমেলা কমিটির কার্যকরী সভাপতি ইন্দ্রজিৎ তালুকদার জানান …
Read More »Alipurduar: পশ্চিমবঙ্গ সরকারের স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দপ্তরের উদ্যোগে সবলা মেলার উদ্বোধন আলিপুরদুয়ারে
পশ্চিমবঙ্গ সরকারের স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দপ্তরের উদ্যোগে আলিপুরদুয়ার শহরের প্যারেড গ্রাউন্ডে শনিবার শুরু হলো সবলা মেলা ২০২২। এদিন মেলার উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ও আদিবাসী উন্নয়ন মন্ত্রী বুলু চিক বরাইক। উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শীলা দাস সরকার, এস জে ডি এ চেয়ারম্যান ডক্টর সৌরভ চক্রবর্তী, জেলাশাসক সুরেন্দ্র কুমার মীনা, পুলিশ সুপার ওয়াই রঘুবংশী, উত্তরবঙ্গ …
Read More »Alipurduar: দুটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক
আলিপুরদুয়ার থানার পুলিশ শুক্রবার রাতে সোনাপুর এলাকার শীলতোর্সা সেতুর কাছে অভিযান চালিয়ে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড গুলি সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। জানা গেছে পুলিশ ধৃত ব্যক্তির বিরুদ্ধে আইনী পদক্ষেপ গ্রহন করে তদন্ত চালাচ্ছে। তদন্তের স্বার্থে পুলিশ ধৃতের নাম ধাম গোপন রেখেছে।
Read More »Alipurduar: মদ্যপ গাড়ী চালকদের বিরুদ্ধে অভিযান পুলিশের
বড়দিন পেরিয়ে গেলেও রয়ে গেছে উৎসবের রেশ। সামনেই ইংরাজি বর্ষ বিদায় ও বর্ষ বরনের অনুষ্ঠান সাথে পিকনিকের ভরা মরশুম। এই উৎসবের আবহে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে যাতে কেউ দূর্ঘটনার কবলে না পড়েন তার বিরুদ্ধে শহরের প্রতিটি রাস্তার মোড়ে মোড়ে অভিযান চালাচ্ছে আলিপুরদুয়ার জেলা পুলিশ। সেই সাথে তারা প্রত্যেক বাইক ও গাড়ি চালকদের আবেদন জানাচ্ছেন কেউ যাতে মদ্যপ অবস্থায় গাড়ী না …
Read More »
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper